কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী কলেজ মোড় এলাকায় পৌর অডিটোরিয়ামে এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন খেলাধুলায় পৌর প্রশাসন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। বিকেলে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক বি. এম কুদরত এ খুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আখতার ও নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান পৌর প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. আখতারুজ্জামান রাসেল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। অভিষেক অনুষ্ঠান শেষে ভাওয়াইয়া, লালনগীতি ও আধুনিক গানের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি মো. আলী রেজা হিরণ, সহসাধারণ সম্পাদক নুরুন্নবী আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রবিন, কোষাধ্যক্ষ মো. মশিউর রহমান, দপ্তর সম্পাদক মো. আব্দুর রাজ্জাক রশিদ, ধর্ম ও ক্রীড়া সম্পাদক মো. মশিউর রহমান, কার্যকরী সদস্য মোছা. তৌহিদা পারভীন তিথি, মো. আনোয়ার হোসেন রাজু ও মো. আবুল কাশেম।
ইএইচ