নিম্নমানের খেঁজুরে সরিষা তেল মিশিয়ে বিক্রি; ২০ হাজার টাকা জরিমানা

বি. এম খোরশেদ, মানিকগঞ্জ প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:৪৫ পিএম

মানিকগঞ্জে নিম্নমানের খেঁজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার দুপুরে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এসময় কার্তিক চন্দ্রের দোকানে খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে ওই ব্যবসায়ীকে ২০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে শাকসবজি, তরিতরকারিসহ মাছ-মাংসের দোকানেও তদারকি করা হয়।

মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, রোজায় নিত্যপন্যসহ ফলমুল, তরিতরকারি, মাছ-মাংসের বাজারে দাম স্থিতিশীল রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে।

এএন