বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে বিএমডিএ’র সমন্বয় সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:৪৮ পিএম

বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে মাঠপর্যায়ের বাস্তব অগ্রগতি ও সীমাবদ্ধতা খতিয়ে দেখেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। সেচ সুবিধা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং কৃষি উৎপাদন বাড়াতে চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে।

সোমবার বেলা ১১টায় বিএমডিএ’র প্রধান কার্যালয়ের জিমনেসিয়াম হলরুমে জানুয়ারি ২০২৬ মাসিক সমন্বয় সভায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি (অতিরিক্ত সচিব)।

সভায় চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে কাজের গতি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে বাস্তবায়নে যেসব সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। সেচ কার্যক্রম আরও কার্যকর করা এবং কৃষকদের সহায়তায় সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদারের তাগিদ দেন সভাপতি।

সভায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, সচিব মো. মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজা মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী মো. এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী হারুন-উর-রশিদ, নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনির, নির্বাহী প্রকৌশলী একেএম ওবায়দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী মোসা. রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. সৈয়দ জিল্লুল বারী এবং মনিটরিং অফিসার মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার রিজিয়ন, সদর দপ্তর ও মাঠপর্যায়ের অতিরিক্ত প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি) এবং সহকারী প্রকৌশলীবৃন্দ সভায় অংশ নেন।

বিএমডিএ সূত্র জানায়, বরেন্দ্র অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত সমন্বয় সভার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ অব্যাহত থাকবে।

জেএইচআর