মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ, সম্পাদক সুজন বর্মণ

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:৪৭ পিএম

নরসিংদীর মনোহরদী প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে দৈনিক যুগান্তর ও ডেইলি অবজারভারের প্রতিনিধি মো. হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক পদে দেশ টেলিভিশনের প্রতিনিধি সুজন বর্মণ নির্বাচিত হন। 

শুক্রবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ও মুহা. ইসমাইল হোসাইন খান এবং সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ, কোষাধ্যক্ষ মো. রায়হান উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া এবং দপ্তর সম্পাদক পদে রেজাউর রহমান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোসাদ্দেক রহমান খান, আসাদুজ্জামান নুর, মো. মোজাম্মেল হক, মো. কামরুল ইসলাম, জেএম শাহজাহান মোল্লা, ইমাম হোসেন রিপন, মাহবুবুর রহমান সোহেল, মোবারক হোসেন, জাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম শামীম ও মো. আব্দুল কুদ্দুস।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুজন বর্মণ বলেন, আমাকে নির্বাচিত করায় প্রেসক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলকে সাথে নিয়ে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাব এবং ক্লাবের পেশাগত মর্যাদা আরও বৃদ্ধি করা হবে বলে তিনি জানান। তিনি আরও উল্লেখ করেন, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সাথে প্রেসক্লাবকে একটি আধুনিক ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

নবনির্বাচিত সভাপতি মো. হারুন-অর-রশিদ বলেন, আমাকে সভাপতি করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা উপজেলার সকল সাংবাদিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে চাই। ভবিষ্যতে প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী ভবন নির্মাণ করাই আমাদের লক্ষ্য, যেখানে সাংবাদিকতার সকল আধুনিক সুযোগ-সুবিধা থাকবে বলে তিনি উল্লেখ করেন।