খোকসায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

শেখ মিলন, খোকসা (কুষ্টিয়া)  প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০১:০৮ পিএম

কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। একইসঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে কলেজের জন্য বিভিন্ন ধরনের স্পোর্টস সামগ্রী প্রদান করা হয়। এছাড়া সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চুন্নু মণ্ডল ও আনোয়ার মণ্ডলকে ৫ হাজার টাকা করে এবং জাহিদ ও রেবেকা খাতুনকে ৩ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ততা বাড়াতে উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট। পাশাপাশি যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন অঙ্গীকারবদ্ধ।

এএন