বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় এতিম ও হাফেজ শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল ও সৌদি আরব সরকারের উপহারকৃত খেজুর। প্রশাসনের এমন মানবিক উদ্যোগে শিশুদের মাঝে আনন্দ ও সন্তোষ দেখা গেছে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, “অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল মাবুদ এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
এএন