গাইবান্ধার সাঘাটায় উপজেলা প্রশাসন অফিসার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মিলন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইব্রাহীম হোসাইন, সেক্রেটারি আব্দুল গফুর, সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহেস সাফি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তাসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আশরাফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এএন