চৌগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও ফায়ার সার্ভিসের যৌথ আয়োজনের মধ্যে র্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আহমদের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, থানা তদন্ত কর্মকর্তা ওসি নূরুল আমিন শিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দীন, উপজেলা সমবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমান, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা গোলাম মোরশেদ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মহড়া কার্যক্রম পরিচালনা করেন ফায়ার সার্ভিসের চৌগাছা স্টেশনের সদস্যরা। এতে উপজেলা পরিষদ লাইসিয়াম স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
এএন