গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিভিন্ন বেকারি, হোটেল ও খাদ্য কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর উপকরণ জব্দ ও ধ্বংস করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার উপজেলার সফিপুর, চন্দ্রা ও কালিয়াকৈর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৩টি বেকারি, ২টি ফুচকা ও আইসক্রিম কারখানা, ৭টি হোটেল ও খাদ্য কারখানায় তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষতিকর রং, স্যাকারিন, হাইড্রোজ ও পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সেগুলো জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া। এছাড়াও অংশ নেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা খাদেমুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উৎপলা রানী দাশ, জেলা স্যাম্পল কালেক্টর রাজীব, জেলা অফিস স্টাফ মো. শাহারিয়া।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএন