“সবার জন্য কিডনি স্বাস্থ্য - মানুষের সেবায় ধরনী রক্ষায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব কিডনি দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি’ (ক্যাম্পস)।
সকালে মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লেকেরপাড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে স্কাউট, রোভার এবং স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে পথচারীদের মাঝে সচেতনতামূলক টি-শার্ট বিতরণ করা হয়। ক্যাম্পস মাদারীপুর শাখার সহকারী শাখা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম সৈকত-এর নেতৃত্বে কিডনি রোগের ভয়াবহতা ও প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ভয়াবহ তথ্য অনুযায়ী, বর্তমানে কিডনি রোগ বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম।
এএন