টুঙ্গিপাড়ায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০১:২৯ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের ‘বজ্রকণ্ঠ’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভির আহমেদ, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী, উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী এবং বীর মুক্তিযোদ্ধা ইকরাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, জাতির ইতিহাসে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই দিবস দুটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হবে।

এএন