সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০২:১৭ পিএম

ফরিদপুরের সালথায় ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

প্রস্তুতিমূলক সভায় দিবস দুটি উদযাপনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানানো হয়।

জেএইচআর