রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট এবং উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ স্বপ্নীল।
সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, উপজেলা নির্বাচন অফিসার মো. জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতের স্মরণে বিশেষ প্রার্থনা, রাতে ওজোপাডিকোর তত্ত্বাবধায়নে ব্লাক আউট পালন এবং ২৬ মার্চের রাতের প্রথম প্রহরে গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি ও সকালে মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া উপজেলা কোট চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, প্রশাসন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, দিনের দ্বিতীয় অধিবেশনে প্রীতি ফুটবল ম্যাচ ও সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তির সিদ্ধান্ত নেয়া হয়।
জেএইচআর