সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রহিজ উদ্দিন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কৃঞ্চপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রহিজ উদ্দিন দেশীগ্রাম ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিজের ফসলি জমিতে সেচচালিত মোটরের তারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দেশীগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাঠে সেচের মোটরের তারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।”
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএন