বান্দরবানের বালাঘাটা বাকিছড়া এলাকায় প্রশাসনে নাম ভাঙিয়ে অবাদে চলছে ভুমি মাটি কাটার মহোৎসব। এসব মাটি কাটায় ইউএনও ও পরিবেশ অধিদপ্তরের কর্তারা মৌখিক অনুমতি দিয়েছেন বলে জানান খননকারী আবু তৈয়ব।
স্থানীয়রা জানান, বালাঘাটার বাকিছড়া এলাকায় মাছের প্রজেক্ট তৈরি করার নামে দীর্ঘদিন ধরে পাশাপাশি দুইটি স্থানে অবাদে মাটি কেটে যাচ্ছে আবু তৈয়ব নামে স্থানীয় এক ব্যাক্তি।ইতি মধ্যে প্রায় ৫০ শতকেরও বেশি আবাদি জমির মাটি কেটে ফেলা হয়েছে।এসব মাটি কাটতে আবু তৈয়ব উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের মৌখিক অনুমোদন নেয়ার কথা বল্লেও প্রকৃতপক্ষে নেয়া হয় নি কোন প্রকার সরকারী অনুমোদন।
এ বিষয়ে জানতে চাইলে আবু তৈয়ব বলেন, মাটি কেটে প্রজেক্ট তৈরি করতে ইউএনও ম্যাডাম ও পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে তাদের মৌখিক অনুমোদন নিয়ে মাটি কাটা হচ্ছে।
বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ভূমি রূপান্তরের অনুমতি দেওয়ার এখতিয়ার তাদের নেই। এবং এ বিষয়ে কারও সাথে কোনপ্রকার আলাপ হয়নি।
এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি বলেন, মাটি কাটার জন্য কাউকে অনুমোদন দেওয়া হয়নি। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএন