দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে এক ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর পুনরায় চলাচল শুরু হয়েছে।
সোমবার রাত ১২টা ৫০ মিনিটে হঠাৎ প্রচণ্ড ঝড়-বাতাসে বৈরী আবহাওয়া সৃষ্টি হলে এই নৌরুটে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। পরে ওই রাতেই ১টা ৫৫ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু করা হয়। তবে এসময় কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার মহা-ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, মধ্য রাতে হঠাৎ নদীতে প্রচণ্ড ঝড়-বাতাস শুরু হলে ঝুঁকি এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘণ্টাখানেক পর ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। এই নৌরুটে মোট ১৬ টি ফেরি চলাচল করছে।
এএন