ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১১:৩২ এএম

ফেনীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের হোটেল রেডিক্স কনফারেন্স হলে আয়োজিত ইফতার মাহফিলে দলমত নির্বিশেষে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধনে পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: নবীনেওয়াজ।

পিএফজি এ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) এর ফেনী-কুমিল্লা অঞ্চলের কো-অর্ডিনেটর ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতিত্ব করেন। 

পিএফজি সদর উপজেলা কো-অর্ডিনেটর মোর্শেদ হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, এবি পার্টির সদস্য সচিব মু. ফজলুল হক, মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি।

উপজেলা পর্যায়ের পিএফজি প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন দাগনভূঞার পিস এ্যাম্বাসেডর এএসএম নূর নবী দুলাল, লাকসামের পিস এ্যাম্বাসেডর নাজনীন নাহার নিপা, পরশুরামের কো-অর্ডিনেটর এমএ হাসান, সোনাগাজীর পিস এ্যাম্বাসেডর আমজাদ হোসাইন, ছাগলনাইয়ার পিএফজি সদস্য আবদুল আউয়াল চৌধুরী, ফুলগাজীর আবুল কালাম শামিম, লাকসামের আরিফুর রহমান স্বপন। স্বাগত বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক চট্টগ্রাম অঞ্চলের কো-অর্ডিনেটর সৈয়দ নাছির উদ্দিন, এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ ও ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা আক্তার। 

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন। বক্তাগণ দেশের উন্নয়ন-অগ্রগতি ও স্থিতিশীলতা বজায় রাখতে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতির প্রতি গুরুত্বারোপ করেন। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পরশুরামের পিস এ্যাম্বাসেডর মাওলানা জসিম উদ্দিন।

এএন