সারাদেশের নদী ও খাল পুনরুদ্ধারে সরকার বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে এবং এর আওতায় সারাদেশে ২০ হাজার কিলোমিটারেরও বেশি নদী ও খাল খনন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় রাজখাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর বড় ভাই ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তাঁর বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি জেলায় পর্যায়ক্রমে নদী ও খাল খননের কাজ করা হবে। দীর্ঘদিন অবহেলায় দেশের অনেক নদী ও খাল মৃতপ্রায় হয়ে গেছে। সেগুলো পুনরুদ্ধার করা সম্ভব হলে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া টাঙ্গাইল জেলার যেসব খাল ভরাট হয়ে গেছে বা অস্তিত্ব সংকটে রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে খনন করা হবে। এর ফলে এলাকায় পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং স্থানীয় কৃষি ও মৎস্য খাত সরাসরি উপকৃত হবে।
জেএইচআর