কেন্দুয়ায় পরিদর্শনে নেত্রকোণা জেলার নবাগত জেলা প্রশাসক

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা) প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১২:১৯ এএম

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনগুলো পরিদর্শন করেছেন জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে তিনি উপজেলার ১২নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে অবস্থিত কথাসাহিত্যিক ড. হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ এবং প্রাচীন ‘কোটবাড়ি দুর্গ’ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দুয়ার সমৃদ্ধ সাহিত্য, সংস্কৃতি এবং ইতিহাসের গৌরবময় ঐতিহ্যের প্রশংসা করেন এবং মুগ্ধতা প্রকাশ করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল ইসলাম, কেন্দুয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা এবং কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব।

উল্লেখ্য, বিসিএস প্রশাসন ক্যাডারের ২৮তম ব্যাচের কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান গত মঙ্গলবার (১৬ মার্চ) নেত্রকোণা জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।