রাজশাহীতে এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৫:১৬ পিএম

রাজশাহীর বিভিন্ন এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করেছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন পুকুরে মাছ আহরণ কার্যক্রমের আয়োজন করা হয়। পরে ধরা মাছ তিনটি এতিমখানা ও সাতটি মাদরাসার প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ এবং তাদের সহায়তার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জেএইচআর