গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দায়িত্বভার গ্রহণ করায় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রেন্টু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেব, এলজিইডি নির্বাহী প্রকৌশলী এহসানুল হক এবং জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম।
সংবর্ধনা সভায় আরও অংশ নেন সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হিরা, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নবনিযুক্ত প্রশাসকের নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জেএইচআর