অবৈধভাবে ডিজেল-অকটেন মজুদ রাখায় ২০ হাজার টাকা জরিমানা

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৬:১৬ পিএম

জ্বালানি তেলের মজুদ ও যথাযথ সরবরাহ পর্যবেক্ষণের জন্য সমগ্র দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ৯০০ লিটার অকটেন ও ডিজেল অবৈধভাবে মজুদ রাখায় মেসার্স মেহেদী এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গোদনাইল এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার আইন ২০০৯-এর আওতায় এই অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় অভিযানে প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এএন