নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় পৌর শহরের দৌলতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের মজিদ মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৭), মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মো. সানোয়ার হোসেন (২৯), নওহাল গ্রামের মো. আক্কাস মিয়ার ছেলে প্রান্ত মিয়া (২২) এবং পৌরসভার টেঙ্গাপাড়া এলাকার মিন্টু ভূঁইয়ার ছেলে মো. পাপন ভূঁইয়া (২২)।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় এই চারজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৩০ মার্চ) সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জেএইচআর