মাগুরা সদর উপজেলার আবালপুর ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৬টা ৫২ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে মাগুরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে সেখানে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় ৫ মিনিটের উদ্ধার অভিযানে ট্রাকের ভেতরে আটকে পড়া ড্রাইভার ও হেলপারকে বের করে আনা হয়।
দুর্ঘটনাটি ঘটে একটি ঢাকামুখী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-২৬৯৭) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দিলে। এতে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা দুইজন আটকে পড়েন।
উদ্ধারকৃত আহতদের তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। পরে উদ্ধার কার্যক্রম শেষ করে ইউনিটগুলো সকাল ৭টা ৮০ মিনিটে স্টেশনে ফিরে যায়।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা এবং প্রায় ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটির নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা। আহত অজ্ঞাতদের পরিচয় এখনো মেলেনি।
এএন