যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) বিকেলে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের মেসার্স বিশ্বাস ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চানপাড়া গ্রামের রায়হান হোসেনের ছেলে।
জানা যায়, ইমরান হোসেন ইজিবাইকযোগে তার শাশুড়িকে ডাক্তার দেখানোর জন্য চৌগাছায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ইমরান ইজিবাইকের নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। তবে যশোরে নেওয়ার পথে তিনি মারা যান।
চৌগাছা থানার ওসি রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএন