হবিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০১:৫২ পিএম

হবিগঞ্জ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় হবিগঞ্জ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় তারা জেলা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন এবং নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন।

এএন