আটঘরিয়ায় অবৈধ মাটি উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, ৭টি ভেকুর ব্যাটারি জব্দ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:৪২ পিএম

উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলার হাপানিয়া ও রতিপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি কাটায় ব্যবহৃত সাতটি খননযন্ত্রের (ভেকু) ব্যাটারি জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তারের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তল্লাশি চালানো হয়। 

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটিকাটা চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অবৈধ কাজে ব্যবহৃত যন্ত্রপাতির গুরুত্বপূর্ণ অংশ ব্যাটারিগুলো জব্দ করে জনসমক্ষে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার জানান, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ক্ষতি কোনোভাবেই সহ্য করা হবে না। যারা এ ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল, যার ফলে এলাকার রাস্তাঘাট ও কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। নিয়মিত অভিযানের মাধ্যমে এই চক্রকে নির্মূল করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রশাসনের এই পদক্ষেপ ভবিষ্যতে অবৈধ মাটি ব্যবসায়ীদের দমনে এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

জেএইচআর