মেহেন্দিগঞ্জে নদী ভাঙন রোধ প্রকল্পের উদ্বোধন

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১০:২২ এএম

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা প্রকল্পের আওতায় শ্রীপুর ইউনিয়নে নদী ভাঙন রোধে জিও ব্যাগ প্রকল্পের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজিব আহসান।

শনিবার সকালে শ্রীপুরে ও বিকেলে উলানিয়ায় নদী ভাঙন রোধ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক (ডিসি), পানি উন্নয়ন বোর্ডের প্রজেক্ট ডিরেক্টর (পিডি) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুল রহমান, নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়া উদ্দিন সুজন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহ্বায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নদী ভাঙন রোধ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাজিব আহসান তার বক্তব্যে বলেন, নদী ভাঙন থেকে এই জনপদ রক্ষা এবং মানুষের জীবন-জীবিকা নিরাপদ রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শ্রীপুর ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় স্থায়ী সমাধান আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এএন