কেন্দুয়ায় হাম-রুবেলা টিকাদান উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৩:৩৮ পিএম

কেন্দুয়া উপজেলায় ইমারজেন্সি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাঈম হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ.ব. মোকতাদের বিল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এন এম শফিকুল ইসলাম, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন প্রমুখ।

ওরিয়েন্টেশন সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কিন্ডারগার্টেনের শিক্ষক, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক লোকজন অংশগ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাঈম হাসান জানান, আগামী ২০ এপ্রিল থেকে ইমারজেন্সি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হবে এবং তা চলবে আগামী ১০ মে পর্যন্ত। এ ক্যাম্পেইন সফল করার জন্য তিনি উপজেলার সর্বস্তরের লোকজনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এএন