বরিশালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০২:৪৯ পিএম

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বরিশালেও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন ও বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় এবং বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন।

এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার প্রমুখ।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে অবহিত হন।

এএন