সাদুল্লাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১১:১২ এএম

গাইবান্ধার সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে বাড়ির পেছনের পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে কুঞ্জমহিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু খাদিজা (৩) কুঞ্জমহিপুর গ্রামের খায়রুল ইসলামের মেয়ে।

জানা যায়, বিকেলে শিশু খাদিজা বাড়ির পেছনে খেলাধুলা করতে করতে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও ইউপি সদস্য আমজাদ হোসেন।

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হাফিজুর রহমান বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন করেছি।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ভারপ্রাপ্ত) সুপদ হালদার বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন