জামালপুরের ইসলামপুরে চলমান বোরো মৌসুমে সেচ কাজ নির্বিঘ্ন করতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিশিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান সওদাগর ট্রেডার্স। প্রতিষ্ঠানটির ব্যক্তিগত তদারকি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় এলাকায় ডিজেল সরবরাহ এখন সম্পূর্ণ ভোগান্তিহীন। ফলে জ্বালানি তেলের জন্য কোনো হয়রানি ছাড়াই কৃষকরা জমিতে নিরবচ্ছিন্ন পানি সেচ দিতে পারছেন।
সেচ মৌসুমে ডিজেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সাধারণত কৃত্রিম সংকটের আশঙ্কা থাকে। তবে সওদাগর ট্রেডার্স নিজস্ব উদ্যোগে সরাসরি বাঘাবাড়ী ডিপো থেকে ডিজেল সংগ্রহ নিশ্চিত করায় এলাকায় কোনো ঘাটতি তৈরি হয়নি। পাম্পে দীর্ঘ লাইন বা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ভোগান্তি দূর হওয়ায় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এছাড়া বিদ্যুৎহীন হাট-বাজারেও বিকল্প ব্যবস্থায় আলোকসজ্জার সুবিধা পাচ্ছেন ব্যবসায়ীরা।
মাঠে কর্মরত কৃষকরা জানান, আগে ডিজেলের জন্য পাম্পে পাম্পে ঘুরতে হতো, যা এখন আর নেই। একজন কৃষক বলেন, সওদাগর ট্রেডার্সের উদ্যোগের ফলে এবার কোনো টেনশন ছাড়াই সময়মতো তেল পাচ্ছি। ঠিকমতো পানি দিতে পারছি এটাই আমাদের বড় শান্তি। ডিজেলের দুশ্চিন্তা দূর হওয়ায় কৃষকরা এখন পূর্ণ মনোযোগ দিয়ে ফসলের পরিচর্যা করতে পারছেন।
কৃষকরা আশা করছেন, ডিজেল সরবরাহের এই ধারা অব্যাহত থাকলে এবার সোনালী ফসল নিয়ে হাসিমুখে ঘরে ফিরতে পারবেন তারা। এলাকার সমাজসেবক হিসেবে সওদাগর ট্রেডার্সের এই মহতী উদ্যোগ গ্রামীণ জনপদে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
জেএইচআর