রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১২তম সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০৭:৫৫ পিএম

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১২তম সভা অত্যন্ত গুরুত্বের সাথে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বোর্ড রুমে এই সভার আয়োজন করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক এবং নীতিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যার সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। এতে সিন্ডিকেটের সদস্য সচিব ও রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) সঞ্চালনার দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়নে সভার সিদ্ধান্তসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য মোহাম্মদ আলী দ্বীন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া।

এছাড়াও আমন্ত্রিত সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ এবং ফিন্যান্স অ্যান্ড একাউন্টস দপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

একাডেমিক পর্যায় থেকে সভায় অংশগ্রহণ করেন কলা ও সামাজিক বিজ্ঞান স্কুলের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান এবং ব্যবসা ও আইন অনুষদের ডীন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন। সভায় উপস্থিত সদস্যরা বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও প্রশাসনিক কাঠামো শক্তিশালীকরণের ওপর আলোকপাত করেন।

জেএইচআর