নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় র্যাবের ৩ জন কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুরে মাসদাইর বাজারসংলগ্ন বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে র্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সদর জেনারেল হাসপাতালে আহত র্যাব সদস্যদের দেখতে যান।
এ বিষয়ে র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, র্যাবের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন সদস্য আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এম জি