ফেনীতে ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে জামায়াত

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২৬, ১০:১৯ এএম

ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ডের পাঠান বাড়ি এলাকার ক্যান্সারে আক্রান্ত এক শিশুর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকেলে পাঠানবাড়ী হাউজের পেছনে মিশু খান কলনিতে ৯ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত শিশু ফাতেমা আক্তারের পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান। এ সময় শিশুটির সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

ফাতেমা আক্তার স্থানীয় রিকশাচালক ওজিয়ার হোসেনের মেয়ে। তার চিকিৎসা ব্যয় নির্বাহে পরিবারটি চরম আর্থিক সংকটে রয়েছে।

সহায়তা প্রদানকালে শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিশু খান এবং ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুফতি আব্দুল হান্নান বলেন, জামায়াতে ইসলামী একটি মানবকল্যাণমূলক সংগঠন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্যান্সার আক্রান্ত এই শিশুর চিকিৎসা সহায়তায় আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবো।

এএন