কুড়িগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে পতাকা উত্তোলন, মানববন্ধন, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় বক্তারা রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সংকট ও জরুরি অবস্থায় রেড ক্রিসেন্ট সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মানবতার এই ধারা অব্যাহত রাখতে তরুণ প্রজন্মকে আরও বেশি করে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, কার্যনির্বাহী সদস্য মাওলানা নিজাম উদ্দিন, মুকুল মিয়া ও আব্দুল আজিজ নাহিদ।
অন্যান্যদের মধ্যে আজীবন সদস্য রফিকুল হায়দার ও নাসিম পারভেজ তারা, যুব উপদেষ্টা আশিক ইকবাল রাব্বী, যমুনা প্রজেক্টের অফিসার শাহ আলম এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, সাবেক যুব সদস্য এবং বর্তমান স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শহরের প্রধান সড়কে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেএইচআর