গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর ইকবাল কুটিরে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি ডা. এফ রহমান (ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক দুর্নীতি সমাচার) এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলার নবকণ্ঠ)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আব্দুর রশিদ (দৈনিক গণমানুষের আওয়াজ), সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোক্তাদির হোসেন (দৈনিক প্রথম সূর্যোদয়), সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত চন্দ্র দাস (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ), মো. রাকিব হোসেন (চিফ রিপোর্টার, সাপ্তাহিক সারাজাহান), প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রুবেল (দৈনিক বর্তমান কথা), দপ্তর সম্পাদক জয় (দৈনিক আজকের বসুন্ধরা), সহ-দপ্তর সম্পাদক শামিম (দৈনিক মুক্তবলাকা) এবং ক্রীড়া সম্পাদক রাজু হাসান (দৈনিক ঢাকা)।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাংবাদিক মো. মনিরুজ্জামান, মো. আক্তার হোসাইন, এমদাদুল হক, রবিউল ইসলাম, দোলন ও নাইম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এম এ ফিরোজ (ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক সারাজাহান), জানে এ আলম (সম্পাদক ও প্রকাশক, দৈনিক কণ্ঠবাণী) এবং বায়োজিদ হোসেন (দৈনিক নওরোজ)।
এছাড়াও উপস্থিত ছিলেন জসিম উদ্দিন (আনন্দ টিভি), আব্দুল গাফফার (যুগান্তর), রেজাউল করিম মোল্লা (সাপ্তাহিক আদর্শবাণী), হেলেনা আক্তার (ভোরের সময়), মনির (বাংলাদেশের আলো), জাহিদ (বাংলাদেশ কণ্ঠ), ফটো সাংবাদিক রাজু, মুজিবুর রহমান (চলচ্চিত্র অভিনেতা), রফিকুল ইসলাম ও সানি।
নবগঠিত কমিটির নেতারা গাজীপুরে পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষা, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এএন