বড়লেখায় প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ছয়ফুল হক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা স্বপ্না রাণী

মো. রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার) প্রকাশিত: মে ২০, ২০২৬, ১১:৫৯ এএম

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ছয়ফুল হক এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা স্বপ্না রাণী দেবী নির্বাচিত হয়েছেন। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম এবং সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে জুবায়ের আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ পদক ঘোষণা করা হয়।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, সৃজনশীলতা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে এ নির্বাচন সম্পন্ন হয়।

পদকপ্রাপ্তরা হচ্ছেন-

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক  নির্বাচিত হয়েছেন কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ  ছয়ফুল হক। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা  নির্বাচিত হয়েছেন হাতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না রাণী দেবী। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক  নির্বাচিত হয়েছেন হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃণাল কান্তি দাস। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়া পাল। এছাড়া শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৌফিকুল ইসলাম। শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা ফেরদৌসী। অন্যদিকে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে দাসের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এএন