সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত খাঁনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদার, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম, জেলা নায়েবে আমীর ডা. আলহাজ্ব মুহা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায় ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর তালা উপজেলা সেক্রেটারি ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তালা সদর প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, তালা প্রেসক্লাব সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাব সভাপতি আব্দুল মোমিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম এবং নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলার মাদক, অনলাইন জুয়া, চুরি রোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আইনশৃঙ্খলা কমিটির এই সভা শেষে পর্যায়ক্রমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা, কোরবানির চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভা এবং এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
জেএইচআর