নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) উদ্যোগে খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নাসিকের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় দোয়ার মাধ্যমে এই খনন কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
উদ্বোধনকালে প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই বাংলাদেশের মাটি ও মানুষকে অত্যন্ত ভালোবাসেন।’
খালটি খনন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন-ছাত্র ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একজন প্রকৃত রাষ্ট্রনায়ক। তিনি আমাদের সকলের প্রিয় আদর্শের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য সন্তান। তাঁর হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী খাল খননের কাজটি আমাদের প্রাণপ্রিয় নারায়ণগঞ্জের রাজপথের ত্যাগী নেতা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান স্যারের হাত ধরে উদ্বোধন হলো। আমরা বিশ্বাস করি এই খাল খনন সুন্দরভাবে সম্পন্ন হবে এবং এলাকাবাসী উপকৃত হবে।’
এই মহৎ উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর