উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও প্রতিভা বিকাশে উপহার বিতরণ

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৪:৩২ পিএম

বরিশালের উজিরপুরে শিশুদের সৃজনশীলতা, মানসিক বিকাশ ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহ দিতে “শিশুর পরিবারের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশ” শীর্ষক উৎসাহমূলক উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নিবন্ধিত শিশুদের মাঝে উৎসাহমূলক উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি শিশুদের হাতে উপহার তুলে দেন এবং তাদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ প্রদান করেন।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে মোট ৩ হাজার ৫৫১ জন শিশুর মাঝে এসব উপহার বিতরণ করা হবে। তারা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, পৌর সভাপতি শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সহ-সভাপতি সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি, সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর নির্বাহী পরিচালক অ্যাডওয়ার্ড রবীন বল্লভ, কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) রিগবি সেতু গমেজ, প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম, এম অ্যান্ড ই স্পেশালিস্ট সিনথিয়া তন্বী এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) অ্যানী মিতা বৈরাগী ও আহসান সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এএন