ছাত্রদলের মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা তারেক রেজার জামিন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০১:৪১ পিএম

ছাত্রদলের করা মামলায় গ্রেপ্তার হওয়া এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন। তবে একই মামলায় যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করেন। পরে তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান।

অন্যদিকে, একই মামলায় গ্রেফতার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন আবেদন নাকচ করে আদালত তাকে কারাগারেই রাখার নির্দেশ দেন।

এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানকে ঝিনাইদহের একটি আদালতে হাজির করে সদর থানা পুলিশ।

বাদী ও বিবাদীপক্ষের শুনানি ও যুক্তিতর্ক শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

এম জি