কিশোরগঞ্জের পাকুন্দিয়া হাসপাতালে হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ, ওয়ার্ডের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। এছাড়া হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান যাচাই করেন।
এ সময় তিনি বলেন, “সঠিকভাবে সবাই দায়িত্ব পালন করছে কিনা তা দেখতেই আমি নিজে এখানে এসেছি। আমরা চাই হামের রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত হোক, ইমার্জেন্সি বিভাগে ডাক্তার উপস্থিত থাকুক, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রান্নার মান ঠিক থাকুক। আমি আসাতে অনেকে পরিষ্কার করে রেখেছে, তাও একটা ভীতি আছে। ভয় পেতে পেতে সব ঠিক হয়ে যাবে।”
মন্ত্রী আরও বলেন, “আওয়ামী লীগ সরকার ও কেয়ারটেকার সরকার সাতবার রিমাইন্ড দেওয়ার পরও কোনো ভ্যাকসিন নেয়নি।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. জালাল উদ্দীন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, ভারপ্রাপ্ত ডাক্তার পনির, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল ইসলাম, স্থানীয় সংবাদকর্মীসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা।
এএন