দুমকিতে নবাগত ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর যোগদান

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: জুন ২, ২০২৬, ০২:৩২ পিএম

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দুমকিতে যোগদানের পূর্বে তিনি ভোলার দৌলতখান উপজেলায় অত্যন্ত সফলতার সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্বভার গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবাগত ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, সরকারি সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে চাই। এ জন্য তিনি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ উপজেলার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জেএইচআর