মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিগত ১৭ বছর একটি দল মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল। তারা বাংলাদেশে লুটপাট করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে এবং ফ্যাসিবাদ কায়েম করেছে। এখন আরেকটি দল ২০২৪ সালের জনগণের রক্তাক্ত গণঅভ্যুত্থানকে নিজেদের পকেটস্থ করে সেখান থেকে ফায়দা লোটার চেষ্টা করছে।
বুধবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নন্দিয়াপাড়া এলাকায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, প্রতিবার সরকার পরিবর্তনের পর মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা করা হয়। এতে বিভ্রান্তি তৈরি হয় জানিয়ে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন, যাতে ভবিষ্যতে এ নিয়ে আর বিতর্ক না থাকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।
এম জি