পটুয়াখালীর দুমকি উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মজিবর সরদার (৫৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের লেবুখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবর সরদার ওই গ্রামের মৃত হাতেম সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় মজিবর সরদার বাড়ির পাশের মাঠে গরু আনতে যান। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এম জি