ফেনীতে বলপয়েন্ট সাহিত্যজনের আলোচনায় কবিদের মিলনমেলা

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০১:১১ পিএম

ফেনীতে বলপয়েন্ট সাহিত্যজন আয়োজিত কবি ওবায়েদ মজুমদারের সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা ও পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি ড. আবু হেনা আবদুল আউয়াল।

সাহিত্যিক সাইফুল আলমের সঞ্চালনা ও কবি কাজী ইমাম রত্নের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোক্তার হোসেন, লোকসাহিত্য গবেষক ম. পানা উল্লাহ, প্রফেসর গাজী গিয়াস উদ্দিন, পিটিআই ইন্সট্রাক্টর এমরান হোসেন, কবি মনজুর তাজিম, কবি ইকবাল চৌধুরী, সাংবাদিক এন.এন জীবন, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রভাষক শিরিন রহমান, কবি সালেহা খানম, কবি সাঈদ লিটন, রাবেয়া সুলতানা, হাসান সাঈদ, শামীম পাটোয়ারী, আবদুস সালাম ফরায়েজী, মোস্তফা মুহিত, শাহাদাত মাহমুদ সিদ্দিকী, আশাবরি কান্তি দিশা ও সুবোধ।

স্বাগত বক্তব্য রাখেন বলপয়েন্টের সাধারণ সম্পাদক কবি ইকবাল আলম।

অনুষ্ঠানে নিজের লেখা বই ‘নর্মদা রমণী’ ও ‘বিশেষ দ্রষ্টব্য’ প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কবি ওবায়েদ মজুমদার।

কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন শামীমা আক্তার লাকি, জামশেদ আলম, শাহ আলম, বকুল আক্তার দরিয়া, শারমিন নিশু, রোকসানা শাহীন, সুমন ইসলাম ও নাসরিন জেরিন সুলতানা।

এ সময় কবি আলমগীর মাসুদ, কবি ইউনুস ভূইয়া, আলাউদ্দিন, কবি কামাল মাহাতাব, কবি ফজলুল মল্লিক, গাজী রফিক, মো. শাহেদ, দোলন, আদ্রিতা ও আশরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এএন