আটঘরিয়া উপজেলায় তাহমিদুল ইসলাম নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের স্থলাভিষিক্ত হলেন।
রোববার নতুন নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম তার দায়িত্বভার গ্রহণ করেন।
লক্ষণীয় বিষয় হলো, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের বদলিতে উপজেলা পরিষদের অনেক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে সন্তুষ্টির ভাব দেখা গেছে।
সাধারণ মানুষের মাঝেও খুশির ভাব। সকল মহলের অভিমত, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ছিলেন অসামাজিক মানুষ।
নবাগত ইউএনও তাহমিদুল ইসলাম সবার সাথে হাসিখুশি আচরণ করায় সকলের মাঝে স্বস্তির ভাব বিরাজমান। সকলের প্রত্যাশা, তিনি যেন জনতার ইউএনও হিসেবে এখানে দায়িত্ব পালন করেন, সেক্ষেত্রে সব শ্রেণির পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা থাকবে।
রাজশাহী বিভাগের সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মন ভগবানের বর্মনের ২/৬/২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী তিনি ৭/৬/২০২৬ তারিখে এখানে যোগদান করেন।
এএন