কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় গবাদিপশু ও মাদক জব্দ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: জুন ১০, ২০২৬, ১২:২৩ পিএম

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর বিশেষ অভিযানে ভারতীয় গবাদিপশু ও মাদকদ্রব্যসহ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

বুধবার সকালে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর বিশেষ আভিযানিক দল কর্তৃক সীমান্ত অঞ্চলে পরিচালিত বিশেষ অভিযানে ৮,৫১,৭৫৫ টাকা মূল্যের ভারতীয় গবাদিপশু, গাঁজা ও অন্যান্য চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

অভিযানকালে ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ ধরনের অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এএন