আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০১:২১ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জহিরুল হক পাঠানের ছেলে আসলাম পাঠানকে দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

একই রাতে পুলিশ মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কল্যান্দী গ্রামের মো. আনোয়ার আলীর ছেলে আল আমিনকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে থানার একটি নিয়মিত মামলায় সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এএন